| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপনগরে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৪:১৩:৩০:পূর্বাহ্ন  |  ২০১২৩৯৩ বার পঠিত
রূপনগরে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬

সিনিয়র রিপোর্টার: রাজধানীর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে মৃত্যর সংখ্যা বেড়ে ১৬ জন।   এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। আগুনে  দুজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হতাহতরে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুনের মৃত্যের সংখ্যা বেড়ে ১৬ জন। প্রথমে ৯ জনরে মরদহে উদ্ধার করা হয়ছেলি, পরে আবার সাত জনরে মরদহে নতুন করে উদ্ধার করা হয়ছে। আমাদরে অভযিান চলমান রয়ছে। রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৪০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও ছয় ইউনিট যোগ হয়ে এখন ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এর আগে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এখন পর্যন্ত আমরা ৯ জনের মরদেহ পেয়েছি। আমরা ধারণা করছি কেমিক্যাল গোডাউনে যখন আগুন লাগে, তখন বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস বের হয়ে তাদের মৃত্যু হয়েছে। আমাদের অপারেশন এখনো চলমান। ভেতরে এখনও আগুন জ্বলছে। ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ। সে কারণে ফায়ার ফাইটারদেরও আমরা ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছি না। ওই ভবনে আমরা মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আপাতত কার্যক্রম পরিচালনা করছি। 

তিনি আরও বলেন, আমরা সবাইকে বলব ওই ভবন থেকে ন্যূনতম ৩০০ গজ দূরে থাকবেন। আমরা সবাইকে বলছি যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা যেন কোনোভাবেই ভেতরে প্রবেশ করার চেষ্টা না করেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)। সুরুজ দগ্ধ হয়েছেন ২ শতাংশ এবং মামুনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪