| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ইউপি সদস্য শামীম মৃধা ৩৬ বছর বয়সে পাশ করলেন এইচএসসি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ১০:৩০:০০:পূর্বাহ্ন  |  ২০৯৩৭৩৪ বার পঠিত
গাজীপুরে ইউপি সদস্য শামীম মৃধা   ৩৬ বছর বয়সে পাশ করলেন এইচএসসি
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও আত্মত্যাগ থাকলে বয়স কোনো বাধা নয়-এ কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা। ৩৬ বছর বয়সে এসে তিনি এইচএসসি পরীক্ষায় পাস করে এলাকায় নজির সৃষ্টি করেছেন।

এ বছর শামীম মৃধা সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৬৭ পেয়েছেন। 

এদিকে তার এমন সাফল্যে প্রশংসার জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন।

শামীম মৃধা জীবনের শুরুর দিক থেকেই ছিলেন সংগ্রামী। তিনি অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবারের ভার কাঁধে তুলে নেন। ছোট চার ভাই-বোনের শিক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের পড়াশোনা থেমে যায়।

তিনি বলেন, আব্বা যদি আজ বেঁচে থাকতেন, সবচেয়ে বেশি খুশি হতেন। তার স্বপ্নই আমাকে আবার পড়াশোনায় ফিরিয়ে এনেছে। আমি চাই, নিজের শিক্ষাকে সমাজসেবার শক্তি হিসেবে ব্যবহার করতে।

২০২৩ সালে এসএসসি পাস করার পর এবার এইচএসসি পাস করে তিনি শিক্ষার আরেক ধাপ অতিক্রম করলেন। ভবিষ্যতে ডিগ্রি পর্যায়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এই জনপ্রতিনিধি।

মাওনা উত্তরপাড়া সামাদনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, রাজনীতির পাশাপাশি আত্মগঠনের যে নজির শামীম মৃধা স্থাপন করেছেন, তা সত্যিই অনুকরণীয়। হাফেজ হয়েও আধুনিক শিক্ষায় এগিয়ে যাওয়ার তার প্রচেষ্টা তরুণ সমাজের জন্য এক দৃষ্টান্ত।

স্থানীয় বাসিন্দারাও তার এই সাফল্যে গর্বিত। তারা বলেন, শিক্ষা বয়সের সীমারেখা মানে না এ সত্য প্রমাণ করেছেন ইউপি সদস্য শামীম মৃধা। তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং সমাজে অনুপ্রেরণার এক আলোকবর্তিকা হয়ে উঠেছেন। পড়াশোনার প্রতি তার আগ্রহ ও অধ্যাবসায় অন্যদেরও উৎসাহিত করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪