| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৪:৪২:৫৫:পূর্বাহ্ন  |  ৩৯৬২২৪৬ বার পঠিত
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে রাজন আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত রাজন আলী লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। 

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাজন আলী সকালে বাড়ি থেকে বের হয়। দুপুরে গোপালপুর রেলগেটের পাশে রেল লাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। পরে স্থানীয়রা স্টেশনে খবর দিলে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 

জিআরপি ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যাবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪