| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০১:১০:০৫:পূর্বাহ্ন  |  ২০৬৮৫৩৬ বার পঠিত
মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আলিফ খোকসা গ্রামের সৌদি প্রবাসী মানিক হোসেনের ছেলে ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আলিফের চাচা শরিফুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দাদির বাড়িতে অবস্থানকালে বিষধর সাপ আলিফকে দংশন করে। পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে আলিফের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানা, সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪