| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গুয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ২২:১৯:১৮:অপরাহ্ন  |  ২০৫৭৫২৯ বার পঠিত
টাঙ্গুয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের
ছবির ক্যাপশন: টাঙ্গুয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে এক পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে, শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে।

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে ঢাকা থেকে রওনা দেন। ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের নিচে চাপা পড়া নিহতদের উদ্ধার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪