| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে বিএনপি নেতার নির্বাচনী প্রচারণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:৫৫:১৭:পূর্বাহ্ন  |  ২০৪৯২৬৬ বার পঠিত
শ্রীপুরে বিএনপি নেতার নির্বাচনী প্রচারণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুর-৩ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা মাওলানা এনামুল হক মোল্লা।

শনিবার (২৫ অক্টোবর )সকাল সাড়ে দশটার দিকে বরমী নিজ এলাকা থেকে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, সিএনজি ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান তিনি। এ সময় তিনি গাজীপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আলহাজ মাওলানা এনামুল হক মোল্লা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মক্কা মেসফালাহ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

গাজীপুর-৩ আসন নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনা জানাতে গিয়ে আলহাজ এনামুল হক মোল্লা বলেন, ‘আমি তৃণমূল থেকে জাতীয়তাবাদী দলের আদর্শে ন্যায় ও ইনসাফের রাজনীতি করে এসেছি। তাই আমি জনগণের মধ্যে আল্লাহ প্রদত্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমি হবো জনগণের সেবক; বিশেষ করে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করাই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট আমার কাছে আল্লাহর নিয়ামত। জনগণের ভোট আমার কাছে আমানত—আমি সেবক হিসেবে যেন তা রক্ষা করতে পারি।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪