| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০০:২৩:৪৬:পূর্বাহ্ন  |  ২০৩৪৪১৫ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন দগ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের বিসিকে এমএস ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় রোববার (২৬ অক্টোবর) সকালে গ্যাস লাইন বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের  সবাইকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কারখানার বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৬ জনের শরীর ঝলসে যায়। আহতদের মধ্যে রয়েছেন, আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধদের সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থাই গুরুতর। তিনি বলেন, কত শতাংশ দগ্ধ হয়েছে, তা পরবর্তীতে জানানো যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪