| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৬:২৭:১৬:পূর্বাহ্ন  |  ২০২৩১০৫ বার পঠিত
শ্রীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবির ক্যাপশন: যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তাহের প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ।

এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, মকবুল হোসেন, সেলিম আহমেদ, আলমগীর হোসেন মিস্টার, ইয়াসির আরাফাত, শাহাবুদ্দিন আরাফাতসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪