| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৪:৫৮:২০:পূর্বাহ্ন  |  ২০০১৬৩৬ বার পঠিত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত
ছবির ক্যাপশন: গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর জংশনের অদূরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (৩১অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে পাশের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

জয়দেবপুর রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, বগিটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনটিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধার করা যায়নি। উদ্ধারকারী দলের আশা, আজ সন্ধ্যার মধ্যে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, ট্রেনটি উদ্ধারের আগপর্যন্ত ওই রেললাইনে ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে অন্য লাইনগুলো দিয়ে ট্রেন চলাচল করছে। দ্রুততম সময়ের মধ্যে ট্রেনের বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪