| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে ধাক্কা বাসের, আহত ১০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৮:০১:০৩:অপরাহ্ন  |  ১৯৯৯১০৪ বার পঠিত
পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে ধাক্কা বাসের, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরও চারটি মাইক্রোবাস ও প্রাইভেটকারকে চাপা দেয় সোহাগ পরিবহনের একটি বাস।


এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে আধাঘণ্টা ঢাকামুখী লেনে চলাচল বিঘ্নিত হয়।


শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ায় বাসের ধাক্কায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সোহাগ পরিবহনের একটি বাস পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আধাঘণ্টা ঢাকামুখী লেনে চলাচল বিঘ্নিত হয়।


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ পরিবহনের বাসটি পদ্মা সেতু থেকে ঢাকা অভিমুখী যাচ্ছিল। কুচিয়ামোড়ায় বাসটি একটি পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। তার পরপরই, সামনের ট্রাফিক জ্যামে আটকে থাকা দুটি মাইক্রোবাস, একটি হাইচ এবং একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হন।


এদিকে, দ্রুত খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিরাজদিখান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে পথচারীসহ ৯ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


এ দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া পথে আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়, তবে বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তায় ট্রাফিক ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪