| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খন্দকার মহসীনের গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ২০:০৭:২৭:অপরাহ্ন  |  ১৯৮৯৬১২ বার পঠিত
খন্দকার মহসীনের গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসীনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

গত ২৮ অক্টোবর রাতে একদল দুষ্কৃতকারী তার শ্রীপুরস্থ পোল্ট্রি ফার্মে অবরোধ সৃষ্টি করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। অভিযোগ রয়েছে, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধানের সঙ্গে তোলা একটি ছবি ব্যবহার করে তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে সাজিয়ে একটি হত্যা মামলায় জড়ানো হয়।

স্থানীয়রা জানান, খন্দকার মহসীন একজন সফল পোল্ট্রি ব্যবসায়ী, দক্ষ সংগঠক ও সমাজসেবক। তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল মোতালেব খান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন— ‘খন্দকার মহসীন আমার হাতে গড়া স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র। সে শোষণ-বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো দুঃখজনক ও অন্যায্য।’

দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ইকবাল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন— ‘একজন সৎ, পরোপকারী ও মানবিক মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া সমাজের বিবেকের ওপর আঘাত।’

এছাড়া বিভিন্ন সাংবাদিক ও সামাজিক কর্মীরা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খন্দকার মহসীন অতীতে বামধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে গত কয়েক বছর ধরে তিনি সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে ছিলেন। ব্যবসায়িক ও ব্যক্তিগত আক্রোশের কারণেই তাকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে বলে দাবি পরিবারের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪