সাভার প্রতিনিধি: সাভারে এক নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরআগে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকায় ওই ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত নারী সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাসায় ভাড়া থাকেন। ঘটনার রাতে তার ঘরে ঢুকে ধর্ষণ করে সাভারের দক্ষিণ রাজাশন গ্রামের অম্বর চৌধুরী (২৭) ও ধামরাই থানার গ্রাম বাসনার দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩২)। মুমূর্ষ অবস্থায় তারা তাকে ফেলে রেখে যায়।
নির্যাতিত ওই নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার সাভার মডেল থানায় উল্লিখিত দু’জনের নামে মামলা দায়ের করেছেন।
সভার মডেল থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতেই অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালানো হয়েছে।
রিপোর্টার্স ২৪/জয়