| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়ের মৃত্যু, জামাই-শ্বশুর সংঘর্ষ থামাতে পুলিশ আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ২৩:২০:০২:অপরাহ্ন  |  ১৯৮৬৯৬২ বার পঠিত
মেয়ের মৃত্যু, জামাই-শ্বশুর সংঘর্ষ থামাতে পুলিশ আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মীম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে হাসপাতালে জামাই-শ্বশুরের সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বামী সাব্বির হোসেন হৃদয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলছিল তার স্ত্রী মীমের। ঘটনার রাতে ফতুল্লার মাসদাইর এলাকার নিজ বাবার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মীম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ওয়াসিম খান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছান। এ সময় মীমের বাবা কবির হোসেন ও স্বামী সাব্বিরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতিতে গড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে ভিকটিমের পরিবারের কিছু সদস্য ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আহসান আহত হন।

হামলাকারীরা পুলিশের ব্যবহৃত সরকারি গাড়ির সাইড গ্লাস ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এসআই ওয়াসিম খান নিহত মীমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪