| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে নিখোঁজ ৪ শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০২:৩৮:১৯:পূর্বাহ্ন  |  ১৯৮৬৬১৬ বার পঠিত
সিলেটে নিখোঁজ  ৪ শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করেছে  মেট্রোপলিটনের শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধারকরা শিশুরা হলো, সুহিন মিয়া (১৩) তানিম আহমেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করে। 

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে এবং পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।

প্রকৃত অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের  সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টাস ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪