| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর-১, ২, ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:৩৯:১৫:অপরাহ্ন  |  ১৯৮৫৪৩৩ বার পঠিত
শরীয়তপুর-১, ২, ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

শরীয়তপুর প্রতিনিধি:আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এতে শরীয়তপুর-১ (সদর উপজেলা এবং জাজিরা উপজেলা) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪