| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির বিক্ষোভে ১২ কিমি যানজট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০০:২৩:৩৩:পূর্বাহ্ন  |  ১৯৬১১৭২ বার পঠিত
গাজীপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির বিক্ষোভে ১২ কিমি যানজট
ছবির ক্যাপশন: গাজীপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির বিক্ষোভে ১২ কিমি যানজট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন। এতে ব্যস্ততম সড়কে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ শুরু হয় বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গী কলেজগেইট এলাকায়। জানা গেছে, গাজীপুরে নতুনভাবে ৬ আসন যুক্ত করার প্রস্তাবনা ছিল। তবে হাই কোর্টের সাম্প্রতিক রায়ে ওই ছয় আসন বাতিল হওয়ার পর বিএনপি আপিল করেছে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানিয়েছেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪