| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:৩০:৩৭:পূর্বাহ্ন  |  ১৯৬০৬৭৯ বার পঠিত
আশুলিয়ায় বাসে আগুন

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা  একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে বলে জানা যায়।

বুধবার (১২ নভেম্বর) সকালে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়।

গাড়ীর চালক সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাটুতে আঘাত পাই।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে গিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোন খবর পায়নি।

এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। 

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিলো এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪