| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে এনসিপি নেতার ভাই দাউদ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:৫৩:০৫:পূর্বাহ্ন  |  ১৯৬১৫২১ বার পঠিত
মানিকগঞ্জে এনসিপি নেতার ভাই দাউদ গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় (নং-০৪, তারিখ-১০/১১/২০২৫, ধারা ১৫(৩)/২৫(ডি) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪) দাউদকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদ এনসিপি মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী এডভোকেট জাহিদ তালুকদারের বড় ভাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪