| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোরে দুর্বৃত্তদের আগুন, পিকআপ ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ২৩:০০:২০:অপরাহ্ন  |  ১৯৫০৯৮৩ বার পঠিত
ভোরে দুর্বৃত্তদের আগুন, পিকআপ ক্ষতিগ্রস্ত
ছবির ক্যাপশন: সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত জানা গেছে, ভোরে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে মূল আগুন স্থানীয়রাই এর আগেই নেভাতে সক্ষম হন। এতে পিকআপ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪