| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৬:৩২:৫০:পূর্বাহ্ন  |  ১৯৪৮৩৯৭ বার পঠিত
নীলফামারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (নীলফামারী) : নীলফামারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী সদর ও শহর শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জেলা জামায়াতের অফিসে সকাল ৮টা থেকে ১২.০০টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সঞ্চালনায় ছিলেন, অ্যাড. মোঃ তৌহিদুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী শহর ও সেক্রেটারি, নীলফামারী জেলা। 

সভাপতিত্ব করেন, মোঃ নুরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন, নীলফামারী সদর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ হারুনার রশিদ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি বলেন, দেশ গঠনে শ্রমিকদের দায়িত্ব অনেক বেশি। দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি ও গতিশীল করতে হলে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। ড. মোঃ খায়রুল আনাম, জেলা নায়েবে আমীর, নীলফামারী। মাওলানা মোঃ আন্তাজুল ইসলাম, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। অ্যাড. আলফারুক আব্দুল লতিফ, জেলা সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী নীলফামারী-২ আসন ও সভাপতি জেলা আইনজীবী সমিতি, নীলফামারী।অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি নীলফামারী জেলা ও শহর আমীর নীলফামারী। বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা। মো. মনিরুজ্জামান জুয়েল, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন, নীলফামারী জেলা। 

মাওলানা আবু হানিফা শাহ্, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী সদর। মোঃ হামিদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী সদর। অ্যাড. মোঃ আনিছুর রহমান আজাদ, সেক্রেটারি,  বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী সদর।

বক্তারা বলেন, দেশের প্রতিটি কাজে, প্রতিটি সেক্টরে শ্রমিকরা অবহেলিত। উত্তরা ইপিজেডসহ বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা অনেক ক্ষেত্রে অবহেলিত। নীলফামারীতে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করতে পারলে শ্রমিকের উপর যে বৈষম্য করা হয় তার অবসান করা হবে। 

বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. আলফারুক আব্দুল লতিফকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নীলফামারী হবে একটি আধুনিক ও দুর্নীতি মুক্ত শহর। 

নীলফামারী শহরকে উন্নতি ও দুর্নীতি মুক্ত করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে জেলা আমীর ও নীলফামারী-২ আসনের প্রার্থীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪