| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীর দেউপুরে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:১৫:২৮:পূর্বাহ্ন  |  ১৯৪২৯৫২ বার পঠিত
কালিহাতীর দেউপুরে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর মতবিনিময়

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর গ্রাম ও আশপাশের এলাকার সাধারণ মানুষের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় দেউপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভা উৎসবে পরিণত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ যদি আমাকে ভালোবাসার প্রতীক হিসেবে লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে কালিহাতীর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবো। দীর্ঘদিনের স্বপ্ন—একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার উন্নয়ন, যমুনা নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী সমাধান, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আজিজ তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, আবুল হাজী, শাজাহান মাতাব্বর, বাছেদ তালুকদার, হীরা মেম্বার, হামিদ ভাইসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একলাস মন্ডল।

সভায় বক্তারা আগামী নির্বাচনে এলাকার শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, নদী ভাঙ্গন প্রতিরোধ, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মনোযোগ দিয়ে সেসব সমস্যা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪