| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধামরাইয়ে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:২৫:৫৭:অপরাহ্ন  |  ১৯৪২৯৫২ বার পঠিত
ধামরাইয়ে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ডি-লিঙ্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাসটি উপজেলার বালিয়া এলাকার খোকন মিয়ার মালিকানাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢুলিভিটা বাসস্ট্যান্ডে থেমে থাকা কয়েকটি বাসের মধ্যে ঢাকা মেট্রো-ব-১৫-৬১৭৯ নম্বর বাসটির জানালা খোলা ছিল। এসময় একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাসটির খোলা জানালা দিয়ে কিছু নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় বাসে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ভেতরের কয়েকটি সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডি-লিঙ্ক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, অগ্নিসংযোগে কেউ আহত হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪