| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করলো ছাত্রলীগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০০:৪৩:১১:পূর্বাহ্ন  |  ১৯৪১৪৩০ বার পঠিত
কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করলো ছাত্রলীগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার(১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুইপাশে অনেক যানবাহন আটকা পড়ে।

অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। 

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪