| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের শাটডাউনে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০২:৩৮:৩৩:পূর্বাহ্ন  |  ১৯৪১২৫৩ বার পঠিত
আওয়ামী লীগের শাটডাউনে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী
ছবির ক্যাপশন: আওয়ামী লীগের শাটডাউনে সাড়া দেয়নি নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচির প্রভাব পরেনি নারায়ণগঞ্জ। ভোর থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মমুখী মানুষ ছুটচ্ছেন নিজের কর্মস্থলে। পাশাপাশি মার্কেটগুলো খুলা রয়েছে।

শহরে বাস টার্মিনাল, দুই নম্বর রেলগেট ও চাষাঢ়ায় ঘুরে দেখা যায় মানুষের পদচারণ। শহরের প্রধান সড়কে রাজনৈতিক দলগুলো করছে বিক্ষোভ মিছিল। এছাড়া র‍্যাব, বিজিবি ও পুলিশকে টহল দিতে দেখা গেছে।

ইজিবাইক চালক (মিশুক) নুর ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল গাড়ি নিয়ে এসেছি। কিসের লকডাউন? কিছু যানি না। ঢাকাগামী যাত্রী শহিদুল ইসলাম বলেন, কিছুটা আতঙ্ক ভিতরে আছে, তবে কাজের জন্য যেতেই হচ্ছে।

তোলারাম কলেজের শিক্ষার্থী রাব্বি সরকার বলেন, কোন ধরনের আতঙ্ক লাগেনি। আজকে ক্লাস ছিল এসেছি। আমাদের কলেজ থেকেও কোনরকম কোন কিছু বলেনি, অন্যান্য দিনের মতো আজকেও এসেছি।

আরেক শিক্ষার্থী কাজী আরিফ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে নিরাপত্তা দিচ্ছে। এটা দেখার পরে আর কোন আতঙ্ক বা ভয় কাজ করছে না। 

পথচারি মেহেদি হাসান রুবেল বলেন,  বর্তমান যুগের মানুষ অনেক সচেতন। তাদের (আওয়ামী লীগ) ফাদে কেউ পা দিবে না। অন্যান্য দিনের মতো আজকে স্বাভাবিক মনে হচ্ছে।

বন্ধন পরিবহনের মালিক পক্ষের সিরাজুল ইসলাম বলেন, লকডাউনের প্রভাব পরিবহন সেক্টরে পরেনি। তবে সাধারণ মানুষের ভিতরে কিছুটা ভয় থাকার কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম। 

বন্ধন কাউন্টার ম্যানেজার মো. তাজ বলেন, আজকে আধা ঘণ্টা পরে গাড়ি ছেড়েছি। এছাড়া অন্যদিনের মতো স্বাভাবিকভাবে আমাদের গাড়ি চলাচল করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন দুর্ঘটনা ও আটকের তথ্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪