| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:১৪:৩৭:পূর্বাহ্ন  |  ১৯৩৬৪৩৭ বার পঠিত
নারায়ণগঞ্জে মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বুধবার (১৯ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছেন।

মিছিলের মাধ্যমে তারা দাবি করেন, দলের ক্ষতি করার সম্ভাবনা থাকায় এই প্রার্থীকে সরিয়ে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে যোগ্য ও সুশিক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়া হোক। দলের ভাবমূর্তি রক্ষার জন্য তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের কাছে এই দাবি জানান।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, থানা জাসাস সদস্য সচিব আকাশ প্রধান, থানা জাসাস যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন, থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজল, থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, থানা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম চৌধুরি, থানা কৃষক দল নেতা সুজন, সুহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে ১৮ নভেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যেখানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪