| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ গোল খেয়ে সর্বশান্ত আবাহনী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৬:৪৩:০৪:পূর্বাহ্ন  |  ১৯৮৩৯৩৯ বার পঠিত
৫ গোল খেয়ে সর্বশান্ত আবাহনী

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগে মৌসুমের প্রথম ঢাকা ডার্বি প্রত্যাশিত উত্তাপেই জমল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ ৫ গোলের দারুণ লড়াইয়ে আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণে মোহামেডানের রক্ষণে চাপ তৈরি করে আবাহনী। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট কর্নার হয়ে জালে ঠেলে দিচ্ছিল প্রায়; তবে মোহামেডান গোলরক্ষক লাফিয়ে উঠে তা ঠেকান। ব্রাজিলিয়ান ব্রুনো মাতোসের কারিকুরি আক্রমণভাগে প্রাণ ফেরায় আকাশি-নীলদের।

তবে ২০ মিনিটে আবাহনীর রক্ষণের ভুলের সুযোগে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক দিয়ে আক্রমণে উঠে স্যামুয়েল বোয়াটেং কাটব্যাক দিলে বল গিয়ে পড়ে ইয়াসিন খানের পায়ে। তার উদাসীনতা কাজে লাগিয়ে বল ছিনিয়ে নেন রহিম উদ্দিন এবং ফাঁকা পোস্টে পাঠিয়ে দেন—স্কোরলাইন ১-০।

৩১ মিনিটে মুজাফফরভের কর্নারে পা ছুঁইয়ে ব্যবধান বাড়ান এলি কেকে এমমানুয়েল। ৪২ মিনিটে ব্রুনো মাতোসের ফ্রি কিক সহজেই ঠেকান মোহামেডান গোলরক্ষক সুজন। বিরতির পরও আধিপত্য দেখায় সাদা–কালোরা। ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং।
এরপরই ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী। ৭২ মিনিটে কাজেম শাহের পাস থেকে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে গোল করেন পাপন সিংহ। ৭৮ মিনিটে জটলার মধ্যে থেকে ব্যবধান আরও কমান মোরসালিন—স্কোরলাইন দাঁড়ায় ৩-২।

শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়েও আর গোল পায়নি আবাহনী। ফলে তিন ম্যাচ পরও জয়হীনই রইল আকাশি-নীলরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪