| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ: উপ-পুলিশ কমিশনার হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৩৩:২৮:পূর্বাহ্ন  |  ১৯১২০১০ বার পঠিত
নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ: উপ-পুলিশ কমিশনার হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়ন নিশ্চিত করতে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার(২৪ নভেম্বর) জারি করা এবং সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সিনিয়র সচিব নাসিমুল গনির সইকরা প্রজ্ঞাপনে জানানো হয়,বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তে উঠে আসে, ২০২৩ সালে নরসিংদীর এসপি পদায়ন পেতে তিনি রবিউল মুন্সী নামের এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা দেন। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রবিউল তাকে কাঙ্ক্ষিত পদায়ন করাতে ব্যর্থ হন।

পরে হান্নান নরসিংদীর এসপি হিসেবে যোগদানের পর তার অধস্তন কর্মকর্তা ডিবি পরিদর্শক এসএম কামরুজ্জামানকে নিয়ে অনুমতি ছাড়াই রবিউলের মনিপুরীপাড়া অফিসে যান। সেখানে তারা রবিউলের ওপর চাপ প্রয়োগ করে ৫ লাখ টাকা নেন এবং বাকি ৪৫ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য লিখিত অঙ্গীকারনামা আদায় করেন।

তদন্তে আরও জানা যায়, দৈনিক যুগান্তরের সাংবাদিক নেসারুল হক খোকনের সঙ্গে একটি ফোনালাপে হান্নান স্বীকার করেন যে বদলি কার্যক্রমে অনিয়ম হয়েছে এবং তিনি ব্যক্তিগত স্বার্থে অধস্তন সদস্যদের ব্যবহার করেছেন।

এই তথ্য প্রকাশ্যে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করে। হান্নান লিখিত ব্যাখ্যা জমা দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৯ নভেম্বর শুনানি শেষে সব প্রমাণ পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়া যায়।

প্রজ্ঞাপনে জানানো হয়, শাস্তি হিসেবে মো. আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪