| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনারগাঁয়ে রিয়া মনিকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৬:৪৭:১২:পূর্বাহ্ন  |  ১৮৯৬৮৭৬ বার পঠিত
সোনারগাঁয়ে রিয়া মনিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কামারগাঁও এলাকায় র‌্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৯ মাস আগে রিয়া মনিকে বিয়ে করে আদিল। কিন্তু বিয়ের আগে আদিল আরেকটি বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। পরে রিয়া বিষয়টি জানার পর দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। দাম্পত্য কলহের জেরে তাকে হত্যা করা হয়। তারা স্টাফ কোয়ার্টারের ভেতরেই থাকতেন। রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে । স্বামী আদিলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪