| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাওরান বাজারে ৩৩ হাজার টাকা-মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:১৪:৩৮:অপরাহ্ন  |  ১৮৯২৩১৮ বার পঠিত
কাওরান বাজারে ৩৩ হাজার টাকা-মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর কাওরান বাজারে কাঁচামাল ব্যবসায়ী মো. লিটন (৪৫) ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আম্বারশা মসজিদের পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

লিটনের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, প্রতিদিনের মতো তিনি বাজারে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পান, ছিনতাইকারীরা তাকে আহত অবস্থায় ফেলে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন বলেন, আহত লিটনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪