| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলা কাটা লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০০:১৯:৪১:পূর্বাহ্ন  |  ১৮৭৮৮৬৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলা কাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়া (৫৯)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুছা মিয়া ওই ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জোয়ারার বিল এলাকার রাস্তার পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গলার এক পাশ কাটা ছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪