| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০৩:৩০:৪৭:পূর্বাহ্ন  |  ১৮৬৬৮৪৫ বার পঠিত
ভাঙ্গায় শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনের সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শামছুল হক মাতুব্বর, সহসভাপতি ফরহাদ হোসেন, লাবনী আক্তার, ইয়ারুন চৌধুরী, শারমিন আক্তার, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, অবিলম্বে সরকার যদি ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করেন, তাহলেই তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। অন্যথায় দাবি আদায়ের আন্দোলনে রাজপথে অবস্থান করবেন সারাদেশের সহকারী শিক্ষকরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪