| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে শিয়ালের কামড়ে বৃদ্ধা গুরুতর আহত!

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ২৩:৫৩:১১:অপরাহ্ন  |  ১৮৬৪৩৭২ বার পঠিত
কালিহাতীতে শিয়ালের কামড়ে বৃদ্ধা গুরুতর আহত!
ছবির ক্যাপশন: বৃদ্ধাকে কামড়ানোর পর শিয়ালটিকে হত্যা করে গ্রামবাসী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে শিয়ালের আকস্মিক হামলায় সুন্দরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের রাস্তায় যাচ্ছিলেন সুন্দরী বেগম। ঠিক সেই মুহূর্তে একটি ক্ষিপ্র শিয়াল আচমকা ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণীটি বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয় এবং গুরুতর জখম করে। ব্যথা ও আতঙ্কে তার অসহায় চিৎকারে চারদিক থেকে ছুটে আসে স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পাশাপাশি গ্রামবাসী পরে শিয়ালটিকে মেরে ফেলে।

গুরুতর আহত অবস্থায় সুন্দরী বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

এলাকাবাসী বলছেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দিনের আলোতেও এসব বন্যপ্রাণী মানুষের বসতঘরের কাছাকাছি ঘোরাফেরা করছে। এতে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের উদ্যোগ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪