| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৭:২৫:০১:পূর্বাহ্ন  |  ১৮৫৭৯৩৩ বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে।

কাওরাইদ স্টেশন ছাড়ামাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে-ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪