| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নিজ বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৮:৫৯:৫০:অপরাহ্ন  |  ২২৮৬৪৮৩ বার পঠিত
চট্টগ্রামে নিজ বাসা থেকে এপিবিএন সদস্যের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর বায়েজিদ থানাধীন চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৯) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাঈম বিশ্বাস (২৫)। 

সোমবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট সূত্র জানায়, নাঈম বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিজ বাসায় অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে এপিবিএন-সদস্য নাঈম বিশ্বাসের বাসায় যায় এপিবিএনের একটি টিম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪