| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেনাল্টিতে ঘরের মাঠে ইন্টারকে হারালো অলরেডরা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৮:০১:৪১:অপরাহ্ন  |  ১৯১০৩৮২ বার পঠিত
পেনাল্টিতে ঘরের মাঠে ইন্টারকে হারালো অলরেডরা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় তুলে নিয়েছে লিভারপুল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সান সিরোতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি।

ম্যাচের ৮৮তম মিনিটে ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনির ফাউলে ভিএআর নিশ্চিত করে পেনাল্টির সিদ্ধান্ত। স্পট কিক থেকে নির্ভুলভাবে গোল করেন ডমিনিক সোবোজলাই। এরপর যোগ করা সময়েও আর কোনো গোল হয়নি।

দলে মোহামেদ সালাহ না থাকলেও লিভারপুলের আক্রমণে ঘাটতি ছিল না। ম্যাচজুড়ে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে এগোয়। প্রথমার্ধে লিভারপুলের বেশ কিছু প্রচেষ্টা ফেরান ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার। বিপরীতে লাউতারো মার্টিনেজের কাছাকাছি শট ঠেকিয়ে দেন এলিসন বেকার।

দ্বিতীয়ার্ধে লিভারপুল আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। কয়েক দফায় সোমার ইন্টারকে বাঁচালেও শেষ পর্যন্ত পেনাল্টিতেই হার এড়াতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা।

টুর্নামেন্টে এটি লিভারপুলের চতুর্থ জয়। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের আটে। সমান পয়েন্ট নিয়ে ইন্টার রয়েছে পাঁচে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪