| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে পরীক্ষাকেন্দ্রে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১০:০১:২৮:পূর্বাহ্ন  |  ১৭৭৪৮৩৪ বার পঠিত
ফরিদপুরে পরীক্ষাকেন্দ্রে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় আল-সাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প জানায়, র‍্যাব-৬-এর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় খুলনা শহরের ময়লাপোতা এলাকা থেকে আল-সাদকে গ্রেপ্তার করা হয়। তিনি আলফাডাঙ্গা পৌরসভার বাসিন্দা এবং স্থানীয় বিএনপির এক নেতার ভাগনে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৯ ডিসেম্বর আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা অমান্য করে আল-সাদ একটি মোটরসাইকেলে করে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তার হাতে বড় আকৃতির দেশীয় অস্ত্র (রামদা) ছিল। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়ে, যাতে দেখা যায় অস্ত্র উঁচিয়ে ক্যাম্পাসে প্রবেশের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‍্যাব জানায়, অভিযুক্ত যুবক কলেজের শিক্ষক ও অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং পরে সহযোগীকে নিয়ে তলোয়ার হাতে পুনরায় ক্যাম্পাসে ঢুকে প্রাণনাশের হুমকি দেন। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ঘটনার পর কলেজ কর্মচারী নাজমুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় আল-সাদ ও তার সহযোগী সাদি খানকে আসামি করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪