| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৪:৪১:৫৪:পূর্বাহ্ন  |  ১৭৪৩২৪৬ বার পঠিত
ভাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওবায়দুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পশ্চিম আলগী সাকিনস্থ ঝাটুরদিয়া টু হরিরহাট বাজার এলাকার ফিরোজ মাতুব্বরের বাড়ির সামনের পাকা রাস্তায় মাদকদ্রব্য কারবারিদের একটি চালান গোপনে কে বা কারা পাচার করছে—এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ মিজানুর রহমান (পিপিএম) ও এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।

পুলিশের অভিযানকালে মাদক কারবারি ওবায়দুর রহমানকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওবায়দুর রহমান পশ্চিম আলগীর মৃত আমির আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪