| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না : উপদেষ্টা আদিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৩৯:৪৫:পূর্বাহ্ন  |  ১৭৪২৯৬০ বার পঠিত
দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না : উপদেষ্টা আদিলুর রহমান

মাদারীপুর প্রতিনিধি : দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। তবে কিছু মানুষ রয়েছে, যারা অন্তর্ঘাত ও ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি আরও বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারা দেশের মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে জুলাই সনদ নিয়েও জনগণ তাদের মতামত প্রকাশ করবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এই নির্বাচনে সমর্থন জানাবে। তবে কিছু মানুষ রয়েছে, যারা অন্তর্ঘাত ও ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল কীর্ত্তনীয়া, মাদারীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪