| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৫:২৮:২২:অপরাহ্ন  |  ১৭৩৪৯৫৫ বার পঠিত
গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ এক যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ

মিন্টু হক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটার গানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাখাওয়াত হোসেন সেন্টু। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপীনাথপুর শরীফপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় তৌহিদুল হক নামে এক যুবকের ঘর থেকে দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার(৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ওই যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে। শরীফ তৌহিদুল হক গোপীনাথপুর গ্রামের মৃত শরীফ আঃ হকের ছেলে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪