| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৮:৫৭:০৯:পূর্বাহ্ন  |  ১৭১৯০৯১ বার পঠিত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি : খেজুরের রস খেতে এসে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী। শুক্রবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১২ থেকে ১৫ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে আসে। রস খাওয়া শেষে ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫)।

মিরাজ সম্প্রতি সাভার সিএফএম কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে। অপরদিকে ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪