গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে মনোনয়ন দাখিল করা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ্'র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ ঘোষণা দেন।
গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শাহ্ রিয়াজুল হান্নানের নাম ছিল।
এছাড়া, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবীর মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা