| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহেরের শাশুড়ির ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:০৯:৩৫:অপরাহ্ন  |  ১৭১৯৬১১ বার পঠিত
জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহেরের শাশুড়ির ইন্তেকাল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শাশুড়ি ও ডাক্তার হাবিবা চৌধুরী সুইটের মমতাময়ী মা মনোয়ারা বেগম শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ কল্যাণপুর ইবনেসীনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন।

 সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের শ্যালক আমেরিকা প্রবাসী শাখাওয়াত হোসেন চৌধুরী মোবাইল ফোনে  রোববার সকালে জানিয়েছেন, তার মা বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় ইবনে সিনা হাসপাতালে তার মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মায়ের মৃত্যু হয় বলে জানান। 

তিনি আরও জানিয়েছেন ঢাকা থেকে তার মায়ের মৃতদেহ ভাঙ্গা উপজেলার বাসভবনে আনা হবে। সেখানে কিছু সময় অবস্থান করার পর তাদের গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের চৌধুরী বাড়িতে বাদ আছর তার মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পারিবারিক গোরস্থানে তার মায়ের দাফন কাজ সম্পন্ন করা হবে।

প্রসঙ্গ কারণে উল্লেখ্য, ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর সভার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী আহম্মদ উল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম। পৌর সভার চার নাম্বার ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা ছিলেন। কয়েক বছর ধরে তিনি বার্ধক্য জনিত রোগসহ শারীরিক অসুস্থ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। 

এদিকে মনোয়ারা বেগমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা আমীর ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন ও পৌর আমীর ডাক্তার এনায়েত হোসেন গভীর শোক প্রকাশ ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪