| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে শীতার্তদের পাশে ফেনী বিজিবি, খেজুরিয়া সীমান্তে শীতবস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১১:২০:৩১:পূর্বাহ্ন  |  ১৬৮০৮৫৯ বার পঠিত
ফেনীতে শীতার্তদের পাশে ফেনী বিজিবি, খেজুরিয়া সীমান্তে শীতবস্ত্র বিতরণ

ফেনী প্রতিনিধি : ফেনীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়ন ও ব্যাটালিয়নের উপশাখা সিপিকেএস (SIPKS)-এর ব্যবস্থাপনায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলার ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এবং সামাজিক বন্ধনে মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। ইতিপূর্বে আমরা বন্যায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পিং ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সর্বদা সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে থেকে আস্থার প্রতীক হয়ে কাজ করবে।

এদিকে তীব্র শীতের মধ্যে বিজিবির সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কম্বল হাতে পেয়ে এক বৃদ্ধ জানান, ফেনীতে কয়েক দিন ধরে খুব বেশি ঠান্ডা পড়ছে। শীতে ঘর থেকে বের হওয়া যায় না, রাতে কম্বলের অভাবে ঠিকমতো ঘুমানোও সম্ভব হচ্ছিল না। আজ বিজিবির পক্ষ থেকে কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো।

অনুষ্ঠানে বিজিবির সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪