| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা: নিহত ৩, আহত ১৫

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:৫৯:৪৬:পূর্বাহ্ন  |  ১৬৬৮৩৮১ বার পঠিত
ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা: নিহত ৩, আহত ১৫
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী রেল ক্রসিংয়ে ঘটে। নিহতরা হলেন: জব্বার মোল্লা (১৫), ছাইফার মোল্লার ছেলে,মোছা মোল্লা (৩০) অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিক।

স্থানীয়দের মতে, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষ করে ১২ জন শ্রমিক পিকআপে করে ফিরছিলেন। পিকআপটি রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন নারী শ্রমিক মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানও ঘটনাস্থলে গিয়েছেন এবং নিহত ও আহতদের বিষয় নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪