| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:০৯:৩৩:অপরাহ্ন  |  ১৬৬৭১৬৮ বার পঠিত
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় এসব কথা বলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ডিআইজি বলেন, নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সকল থানার অফিসার ইনচার্জদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে এবং সে লক্ষ্যেই পুলিশ বাহিনী কাজ করবে।

পরে ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪