| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১১:১০:৫৮:পূর্বাহ্ন  |  ২১০০৫৬ বার পঠিত
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে। সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে দেশে পৌঁছানো সোনালি ট্রফিটি কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে স্থাপন করা হবে।

দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখা সম্ভব হবে না। এই ট্রফির সঙ্গে উপস্থিত ছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

ফিফা ও কোকা-কোলার যৌথ উদ্যোগে এ বছর ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা। এই বিশ্বভ্রমণ শুরু হয় গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে।

২০২৬ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, এবং সারা বিশ্বজুড়ে ব্যাপক উৎসব আয়োজন হবে।

ট্রফি সফর করবে ৩০টি দেশের ৭৫টি শহরে, যা চলবে ১৫০ দিনেরও বেশি সময়। ফুটবলপ্রেমীদের জন্য এটি এক সুন্দর ও একবারের মতো উপভোগযোগ্য অভিজ্ঞতা হিসেবে ধরা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪