| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ০৭:৫৮:২৮:পূর্বাহ্ন  |  ১৬৩২৬২১ বার পঠিত
শ্রীপুরে পুকুর থেকে ককটেল উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে মাছ ধরার জন্য জাল টানতে নামা স্থানীয়রা একটি ব্যাগে ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানায়, তিনজন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানার সময় ব্যাগটি পান। ব্যাগে বোমা সদৃশ্য বস্তু দেখে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪