| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিমের মনোনয়ন বৈধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৮:৩১:২৩:পূর্বাহ্ন  |  ১৬২৬৩১৫ বার পঠিত
কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিমের মনোনয়ন বৈধ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার বাতিল হওয়া মনোনয়নপত্র মঞ্জুর করা হয়।

এর আগে গত ২ জানুয়ারি টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাই পর্বে ওই আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তারা হলেন—মো. আব্দুল হালিম মিয়া (স্বতন্ত্র), আলী আমজাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. শাহ আলম তালুকদার (স্বতন্ত্র)।

বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এদিকে মনোনয়ন চূড়ান্ত হওয়ায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় সংসদ সদস্য পদে এখন মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), মোহাম্মদ লুৎফর রহমান (বিএনপি), খন্দকার আব্দুর রাজ্জাক (জামায়াতে ইসলামী), মো. লিয়াকত আলী (জাতীয় পার্টি) এবং মো. আব্দুল হালিম মিয়া (স্বতন্ত্র)।

মনোনয়ন বৈধতার এই সিদ্ধান্তের ফলে কালিহাতী আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪