| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৫:৪২:৩১:অপরাহ্ন  |  ১৬২২৭৬২ বার পঠিত
‘ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি: উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে স্থানীয় একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার চিতাশাল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক মো. রোমান মিয়া তার নিজ রাজনৈতিক অফিসে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশ করে হয়রানি করা হচ্ছে। আমার দল ও আমার নেতাদের মর্যাদা ও সম্মান ক্ষুন্ন করতেই ওই ব্যক্তি এই কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

প্রজন্মদলের এই নেতা বলেন, সে ব্যক্তি আমারদের দল ও আমার নেতা জাকির খান ও দাদা সেলিমকে জরিয়ে মিথ্যা অভিযোগ করেছে যে, আমি তার কাছে চাঁদা দাবি করেছি। এবং চাঁদা পাইনি বলে পুলিশ পাঠিয়ে তার বাড়ির কাজ বন্ধ করে দিয়েছি। অথচ পুলিশ তাদের বাড়ির কাজ বন্ধ করেছে আদালতের রায়ে। সুতরাং আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো সঠিক তথ্যের ভিত্তিতে নিউজ করার। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪