| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১০:১০:০৬:পূর্বাহ্ন  |  ১৬১৩৪৪৩ বার পঠিত
লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর মেঘনা নদীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় বাল্কের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুল আলম। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নুরুল আলমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেন, নিখোঁজের পর থেকেই তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার মৃত্যুর পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪